মশিউর রহমান, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে বাংলাদেশ সরকারী কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরে দায়ীত্বে থাকা কর্মচারিরা উপস্থিত হয়। এতে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, আব্দুল কাদের উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহাঙ্গীর, উপজেলা পরিষদের প্রধান সহকারী মোহাম্মদ মাজেদুল ইসলাম মাসুদ, নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মোহাম্মদ সোহাগ মিয়া প্রমুখ। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করে কর্মচারিরা।
