মনিরুজ্জামান খান গাইবান্ধা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক আনিসুজ্জামান খান বাবু বলেন দলিল লেখকদের কিছু দাবি আছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ভবনসহ আপনাদের যে দাবি আছে সেগুলো সংসদে উপস্থাপন করবো। আমি আপনাদের কথা দিলাম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাংলাদেশ দলিল লেখক সমিতি এই উঠান বৈঠকের আয়োজন করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক।
উঠান বৈঠকে দলিল লেখক, সহকারী এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, “বিগত সময়গুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে। তাই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
