দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেরায় শিয়ালজানি খালের পাড়ে একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫-৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর শহরের গরুহাট্টা এলাকায় খালের ওয়াকওয়ে সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিয়ালজানি খালের ওয়াকওয়েতে হাঁটার সময় পথচারীরা তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা ড্রেনের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি দীর্ঘদিনের হওয়ায় পচন ধরেছে এবং অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিচয় নিশ্চিত হতে পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিমকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করেছে বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version