জামালপুর প্রতিনিধিঃ

 জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাঈম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় নাঈম ইসলামের নিজ বাড়ী থেকে পিস্তল কার্তুজ ও অস্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version