টাঙ্গাইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে, ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে (নাগরপুর-দেলদুয়ার) উপজেলার গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু’র বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণার মিছিলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন। এসময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির, বিশিষ্ট শিল্পপতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল সহ উপজেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
