Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

‘জনগণের সেবা’ ও ‘উন্নয়নে’র অঙ্গীকারে গণসংযোগে ব্যারিস্টার কায়সার কামাল

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি কেবল এমপি হওয়ার জন্য নয়, বরং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় আয়োজিত এক সমাবেশে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই আমাদের লক্ষ্য।”

এলাকার উন্নয়নে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নের কোথায় ব্রিজ, কালভার্ট বা রাস্তা প্রয়োজন, তা তার নখদর্পণে। বিশেষ করে কংস নদীর ওপর দ্রুত ব্রিজ নির্মাণ এবং শ্মশান ও কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নের ওপর তিনি জোর দেন।

সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ, এমব্রয়ডারি ও নকশীকাঁথা শিল্পের প্রসারে কাজ করবেন তিনি। এছাড়া মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটারদেরকে কায়সার কামাল বলেন, “আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এটিই নির্ধারণ করবে আপনার মন্দির-মসজিদের নিরাপত্তা এবং এলাকার আগামীর উন্নয়ন। তাই যোগ্য প্রার্থী দেখেই আপনাদের রায় প্রদান করুন।”

এ নির্বাচনী প্রচারণা সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ ভোটারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।‌ি‌জনগণের সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ব্যারিস্টার কায়সার কামালের গণসংযোগ

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি কেবল এমপি হওয়ার জন্য নয়, বরং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় আয়োজিত এক সমাবেশে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই আমাদের লক্ষ্য।”

এলাকার উন্নয়নে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নের কোথায় ব্রিজ, কালভার্ট বা রাস্তা প্রয়োজন, তা তার নখদর্পণে। বিশেষ করে কংস নদীর ওপর দ্রুত ব্রিজ নির্মাণ এবং শ্মশান ও কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নের ওপর তিনি জোর দেন।

সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ, এমব্রয়ডারি ও নকশীকাঁথা শিল্পের প্রসারে কাজ করবেন তিনি। এছাড়া মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটারদেরকে কায়সার কামাল বলেন, “আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এটিই নির্ধারণ করবে আপনার মন্দির-মসজিদের নিরাপত্তা এবং এলাকার আগামীর উন্নয়ন। তাই যোগ্য প্রার্থী দেখেই আপনাদের রায় প্রদান করুন।”

এ নির্বাচনী প্রচারণা সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ ভোটারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version