আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে  উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল (দরগাপাড়া) এলাকায় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সাথে গোপন সম্পর্ক থাকায় কোন প্রকার তদন্ত ছাড়া মামলা রুজু করা হয়েছে এবং নিরপরাধ ব্যাক্তিকে ফাসানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০২৬ সালের  ২৩ জানুয়ারী উপজেলার দরগাপাড়া গ্রামে দুলালীর সাথে একই গ্রামের মিঠুর সাথে সীমানার প্রাচীর নিয়ে কাথা কাটাকাটি হয়। এরপর দুলালির ছেলে দুলালিকে ঘটনাস্থলে থেকে চলে যেতে বলে। দুলালি না গেলে তার ছেলের সাথে তার কথাকাটাকাটি হয় এবং ছেলে তাকে আঘাত করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর দুলালি থানায় গিয়ে মিঠু সহ তিন জনের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন।

এরপর দুলালি এলাকার সবাইকে ভয় দেখিয়ে নিষেধ করে, কেউ তার বিরুদ্ধে কথা বললে তার নামেও মামলা দেওয়া হবে। মামলার পর পুলিশ কোন তদন্ত ছাড়াই মিঠুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মামলার ভয়ে এলাকাবাসী গ্রামে থাকতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে ইউনিয়নের  ৭ নাম্বার ওয়ার্ডের জন প্রতিনিধি বুলু বলেন, এলাকাবাসী অনেক বার তাদের সঙ্গে বসেছে কিন্তু দুলালী কারো কোন কথা না শুনে সবাইকে ভয়ভীতি দেখায়। মিঠু নামের যে ছেলেকে ফাসানো হয়েছে সে অনেক ভালো ছেলে, কারো সাথে অন্যায় কাজ করেনি।

কিন্তু তাকে ক্ষমতার অপব্যবহার করে ফাসানো হয়েছে। এস আই এর সাথে দুলালীর কি সম্পর্ক আছে যে, সে মাঝে মধ্যে এখানে এসে সময় দেয়। তার জন্যই দুলালী এত সাহস পায়। মাজহারুল বলেন, দুলালী প্রতিনিয়ত এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। তার বিরুদ্ধে কোন কথা বলতে চাইলে মামলার ভয়ে কেউ কথা বলতে চায় না। লতা বলেন, দুলালীর পুলিশ ও ম্যাজিস্টেটের সাথে কি সম্পর্ক আছে আমরা বুঝতে পারছি না।

কেউ কোন কিছু বললেই তাদের ভয় দেখিয়ে সবাইকে চুপ করাতে চায়। তার জন্য আমরা এলাকায় সস্তিতে থাকতে পারছি না। আত্রাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) শাহাজাদুল জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ন অভিযোগ মিথ্যা। তদন্তের জন্য আমি সেখানে গিয়েছি অন্য কোন উদ্দেশ্যে যাইনি। অভিযোগের বিষয়ে জানতে দুলালীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version