দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি কলাবাগান থেকে মোটর ভ্যানচালক পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় মোটরভ্যান চালক ছিলেন।

তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় তিনি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version