গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যৌথবাহীনির অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মিলন মিয়া (৪৪)।

তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তাঁর পিতা মৃত মেছের উদ্দিন সরকার। তাঁর বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে বলে জানায় পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৪টি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, যৌথঅভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে। আটককৃত মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। ​ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version