নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অফিসে তারা যোগদান করেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপিতে জাতীয় পার্টির উল্লেখযোগ্য যোগদানকারীরা হলেন, পৌরসভার নয় নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

সদ্য যোগদানকারী জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে থেকে ডা. আনোয়ারুল হকের পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপি’র সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারবো।

ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমান বলেছেন- আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনাদের স্বাগতম জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি। ৭১-এর চেতনাকে আমরা বুকে ধারণ করি। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশে তারকে রহমানের নেতৃত্বে কোনো বিকল্প নেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version