মাহমুদুর রহমান রনি (বরগুনা):

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় ভিডিপি দিবস- ২০২৬ পালিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারি আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট আবুল কাশেম,সদর উপজেলা কর্মকর্তা জনাব মেরিনা আক্তার,পাথরঘাটা উপজেলা প্রশিক্ষক দিলিপ চন্দ্র মহেশ, সদর উপজেলা উপজেলা প্রশিক্ষক মোঃ জাহিদুর রহমান, বেতাগী প্রশিক্ষক জনাব জুয়েল রানা সহ ১৫০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

 “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”- এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট বলেন, নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে ব্যক্ত করেন।

এ ছাড়াও ভিডিপি সদস্যদের দেশ প্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার ৯ জন ভিডিপি সদস্যর মাঝে বাইসাইকেল বিতরন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version