নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সাড়ে ৩টার পর্যন্ত পরিচালিত এ অভিযানে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারে অবস্থিত দুইটি বড় ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অপর একটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছে মর্মে প্রতীয়মান হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভ্রাম্যান আদালতে পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version