মোহাম্মদ মোহসীন,নলছিটি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটি পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ।
এছাড়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিক দল এবং মহিলা দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো স্মৃতিচারণ করতে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে একত্রে হজ্ব করার কথা বলে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ ধরনের কর্মসূচি পালন করছে। নলছিটির এই দোয়া মাহফিলও সেই ধারাবাহিকতার অংশ।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন এবং দলের চলমান কার্যক্রমে আরও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে পরিত্যক্ত ঘরে মাদক সেবনে দায়ে ৪ জনের সাজা
- পদার্থবিজ্ঞান পরীক্ষায় নকল, ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করলেন ইউএনও
- সরকারি গেস্ট রুমে বসবাস করেও নির্ধারিত সময়ে অনুপস্থিত ইফা’র ডিডি!
- এমপি রফিকুল ইসলাম হিলালী আজ আটপাড়ার সুখারী ইউনিয়নের হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেন
- কেন্দুয়ায় গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ায় উত্তেজনা, কেন্দ্র অবরুদ্ধ
- মদনে গরু চুরির ঘটনায় ৩ যুবককে পুলিশের কাছে সোপর্দ করল জনতা
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার



