নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র ও পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২২ জন আহত হওয়ার পাওয়া গেছে। এ ঘটনায় আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজন থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মদন গোবিন্দ শ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জোসনা আক্তার(৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০),সাইফুল (৪০),হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭) ,দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭)সিময়া (১৬) তাইজুল (৩৬),আব্দুল্লাহ (৪২) সাইফুল (৪০)। তারা সকলে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাকি আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০) শফিউল্লাহ (৪২) জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরের (৪৫) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সাথে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এতে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্বব্যরত চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে নারীসহ ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মদন থানার ওসি হাসনাত জামান জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান। আজ (শনিবার) সকালে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version