ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে মা ও ৮ মাসের মেয়ে (শিশু কন্যা) নিহত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর টিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার ঢাকার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মা ও শিশু কন্যা নিহত হয়।

এ সময় চালকসহ আরও দুইজন আহত হয়। তাদেরকে মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version