রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অপরাধে গতকাল রোববার (৩০ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর অধীনে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া পুকুর খনন, কৃষিজমি নষ্ট করা এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসবের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির সাংবাদিকদের বলেন—
“অনুমতি ছাড়া কৃষিজমি নষ্ট করে পুকুর খনন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজকের এই অভিযান মূলত জনস্বার্থ রক্ষা এবং এলোমেলোভাবে মাটি কাটার প্রবণতা বন্ধ করতেই। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন,
“উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই মানুষ আইন বুঝুক, পরিবেশ রক্ষা হোক, কৃষিজমি নষ্ট না হোক।”

অভিযান চলাকালে স্থানীয়দের সচেতন করা হয় এবং অনুমতি ছাড়া পুকুর খনন বা মাটি কাটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে অনিয়ম, অবৈধ মাটি কাটা ও পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version