রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় স্কুলশিক্ষার্থী আলামীনের ওপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের ‘নীরব ভূমিকা’ ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। হামলাকারী নাসুম ও তার সহযোগিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা আজ “মার্চ টু ডিমলা থানা” কর্মসূচি ঘোষণা করেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিনদুপুরে এক শিক্ষার্থীর ওপর হামলার মতো জঘন্য ঘটনায় পুলিশ এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতার বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ।

আলামীনের উপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের পাঁচ দফা দাবি

১. আসামীকে  দ্রুত গ্রেফতার করতে হবে।
২.আসামীকে পালাতে সহযোগিতাকারীদের আসামীভুক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৩. আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ বন্ধ ঘোষণা করতে হবে।
৪. গুরুতর আহত শিক্ষার্থী মোঃ আল আমিনের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
৫. মামলা রেকর্ডের বিলম্ব এবং আসামী গ্রেফতারের শীতিলতা দায় প্রশাসনকে গ্রহণ করে জবাব দিতে হবে।

অভিভাবকরা বলেন, “ডিমলায় কিশোর অপরাধ দমনে প্রশাসন কঠোর না হলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে না।”
শিক্ষার্থীদের ভাষ্য, “এ হামলা শুধু আলামীনের ওপর নয়, নিরাপদ শিক্ষাঙ্গনের ওপরে আঘাত।”

কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version