ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভালুকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা সদরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে পরিবেশকে আবেগঘন করে তোলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহামেদ বাচ্চু। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version