নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়নের ফেকনি গ্রামের হাওরে এই লাশটি পাওয়া যায় বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বরিবার) সকালে ফেকনি গ্রামের হাওরে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পানা। তারপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মদন থানা ওসি শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়ার খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি একজন মানসিক প্রতিবন্ধী (পাগল) হতে পারেন। মৃতদেহ উদ্ধারের সময় শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কিছুদিন ধরে মদন উপজেলারসহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতেন জানতে পেরেছি। পিবিআই টিমকে জানানো হয়েছে । তারা এসে ব্যক্তির পরিচয় সনাক্ত করার কাজ করবেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version