ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) আশরাফুর রহমান ও জেলা লেডিস ক্লাবের সভপতি মিজ মাফুজা খানমকে বিদায় সংবর্ধনা দিয়েছন নলছিটি উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলামের সঞ্চালনায়
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ, নলছিটি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম উপস্থিত ছিলেন।বিদায়ী জেলা প্রশাসক সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে পদোন্নতি পান। বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version