নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সায়মা শাহজাহান একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়ার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে তিনবার নির্বাচিত কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক। সঞ্চালনায় ছিলেন ফরিদ আহমদ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সব সময় প্রাসঙ্গিক।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জাতীয় স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version