ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে ও স্ত্রী সাজেদা খাতুন(৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিও তে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী পাড়া এলাকায়। সিএনজি সংঘর্ষে এবাদুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন ও তার স্ত্রী সাজেদা খাতুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকুরীর সুবাদে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন।

বাড়িতে মা গুরুতর অসুস্থ্য জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে একটি সিএনজি রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারী পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপের ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version