টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক কমিটিতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ কমিটি গঠিত হয়।

আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিত ঘোষ, কোষাধ্যক্ষে জিটিভির মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদকে এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক পদে গেøাবাল টিভির রুমি আক্তার পলি, ক্রিয়া সম্পাদক পদে এখন টিভির কাউসার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল ও আনন্দ টিভির মেহেদী হাসান চৌধুরী (মৃদুল) ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version