নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের সুরক্ষার জন্য সকল অভিভাবককে সচেতনভাবে টিকা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রজ গোপাল মোদক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবুর মিয়া, উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) শহিদুল ইসলাম, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকীসহ অন্যান্য শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাবৃন্দ।

আজ থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি আগামী ১০ দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে। প্রথম দিনে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট দুই হাজার আটশত শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়। যার মধ্যে দুই হাজার একশো ২৮ জন শিশু টিকা গ্রহণ করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version