নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দকৃত ১২ বোতল র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে গত শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের কাওবাড়ী নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭১/৭-এস হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কাওবাড়ী এলাকা থেকে টহল দলটি র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের ১২ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version