Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

শহিদ আতাহার আলী যুব সংসদ ফুটবল ফাইনালে হাবলা অরুণ সংবাদ বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পড়াইখালি শহিদ আতাহার আলী যুব সংসদের আয়োজনে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে পড়াইখালি মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র থেকে টাঙ্গাইল আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।

হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি চরম উত্তেজনায়, হাবলা অরুণ সংসদ ২-১ গোলে জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অফ দা ম্যাচ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি মো. রফিকুল ইসলাম।

Exit mobile version