গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়া পাড়া ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ–এর ঘাঘট নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। তবে ওই শিক্ষিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কেউ বলছে প্রেম ঘটিত সুবাদে এরকম করতে পারে। গাইবান্ধা সদর থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version