গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে যুবকের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানাযায় উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়তই ঝগড়াঝাটি লেগেই থাকতো।

এলাকা সূত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে তালাক দেওয়ার পর লিটন ফারাজি নামের এক যুবক ৪০ কেজি দুধ কিনে তা গোসলের ব্যবস্থা করেন। স্থানীয় সূত্র জানায় গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। গ্রামবাসী বিষয়টি দেখে হতবাক হয়ে যায়। অনেকে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অদ্ভুত ও হাস্যকর বলে মন্তব্য করছেন, আবার কেউ সমাজে নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version