রবিবার, অক্টোবর ১১

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সারে ৫ কেজি গাঁজাসহ দুই মাদকের রানীকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আগে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪, নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রেখা ও রুবিনা নামের দুই মাদকের রানীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version