টাঙ্গাইল প্রতিনিধিঃ

দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে শনিবার দিবাগত মধ্য রাত ২.৩০ মিনিটের সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়া ঘাট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারের আগ মুহূর্তে বিদ্যুতের সরঞ্জাম চক্রের কয়েকজন মিলে চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল। এ সময় তাদের কাছে থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।গ্রেফতারকৃত দু’জন উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)এ ঘটনায়, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে ৩৭৯ ধারায়, নাগরপুর থানায় ৭ সেপ্টেম্বর তারিখে ৬ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃতদের ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে নাগরপুর থানা পুলিশ।এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ এর সরঞ্জাম চুরির ঘটনা ঘটে আসছিল। আমারা গোপন সংবাদের ভিত্তি দ্রুত ঘটনা স্থলে গিয়ে কয়েকজনকে বিদ্যুৎ এর মালামাল নৌকায় উঠানোর সময় দেখতে পাই। এদের মধ্যে চুরির মালামাল সহ ২জনকে আমরা হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এর সাথে সম্পৃক্তদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version