‎জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আব্দুল আজিজ মণ্ডল নামের আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মণ্ডল ওরফে কবু মণ্ডলের ছেলে। তিনিও ইটভাটায় শ্রমিকের কাজ করেন। নিহত আবু বকর ও আহত আব্দুল আজিজ মণ্ডল আপন চাচাতো ভাই। জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর মণ্ডল ও আহত আজিজ মণ্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবু বকর টেঁটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাত পান।

আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আব্দুস সালাম বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version