দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৩৭জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা  দেয়া হয়েছে।

তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে ও বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আফসানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রধান শিক্ষক মো. মোক্তার উদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক এম এ জিন্নাহ্, ইতিহাসবিদ ও চিন্তক আব্দুল্লাহ আল মামুন মুকুল, সমাজসেবক মো. রফিকুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার আলী আকবর তালুকদার মিয়া, প্রভাষক ও সাংবাদিক মো. তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, যুবনেতা ইউসুফ খান, তারাব উদ্দিন তালুকদারের ছেলে শাফিউল ইসলাম তালুকদার প্রমুখ।

আলোচনায় অতিথিরা বলেন, মেধার মূল্যায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে  ভালো লাগছে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আলোকিত সমাজ গড়তে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আদর্শের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তোমরাই সর্বক্ষেত্রে দেশ জাতীর সুনাম বয়ে আনবে। আলোচনা শেষে উপজেলা বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৩৭ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট, শিক্ষা বৃত্তি ও  শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version