পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সভায় সভাপতিত্ব করেন কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখার সভাপতি জাহিদ রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী নেতা মো. মাহবুব হোসেন, মো. মোশারফ হাওলাদার, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-অধিকারী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রে যাতে পবিপ্রবির শিক্ষা ও একাডেমিক কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আলোচকরা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী নেতৃবৃন্দের ইস্পাতকঠিন ঐক্যের উপরও গুরুত্বারোপ করেন। দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version