মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ই আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

এছাড়াও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা। পরিবার সূত্রের বরাতে জানা যায়, সকালে রাফি অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে দরজায় ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।

তারা দ্রুত থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও পারিবারিক সূত্র জানায়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহিম রাফি (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version