কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মাওঃ আব্দুল হক ও সম্পাদক পদে কাজী মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন। শনিবার(২ আগস্ট)সকাল ১১ টায় কমলগঞ্জ  পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি -বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট জোনের সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।

ব্যবসায়ী মনসুর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট মহানগর সভাপতি আলীমুল এহসান চৌধুরী, মৌলভীবাজার জেলার সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী,জেলা সেক্রেটারী আব্দুল মজিদ, সমন্বয়কারী আব্দুল কুদ্দুস নোমান,ব্যবসায়ী ও উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ ইব্রাহীম মুহাম্মদ আব্দুহু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  হাম হাম কর্পোরেট এর চেয়ারম্যান মাওঃ আব্দুস সালাম,আব্দুল হাই,মো. সালেহ আহমদ,এবাদুর রহমান,ফজলুর রহমান, জুনেদ আহমেদ, আব্দুল মালিক প্রমুখ। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপজেলার ২৫০জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version