স্টাফ রিপোর্টার:

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে “আইডিয়া প্রতিযোগিতা” আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গত রবিবার পরিষদ, সুনামগঞ্জ এর বাস্তবায়নে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শহিদদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোঃ আয়াতুল্লাহ ইসলাম এর পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন এবং ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version