নীলফামারী জেলা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের উদ্যোগে। শুক্রবার বিকেলে নীলফামারী শহরের শাখামাছা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। সোহাগ হোসেন বাবু বক্তব্য দেন। জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান সাকিল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক উমর ফারুক মুন্না।

অনুষ্ঠানে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে দলীয় প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন বাবুর নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রতিক ট্রাক মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ট্রাক প্রতিকের প্রার্থী সোহাগ হোসেন বলেন, তৃণমুলে সাংগঠনিক ভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে জিওপি। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই এলাকার মানুষ ট্রাক প্রতিকে ভোট দেবেন। পরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version