মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি করা “বঙ্গবন্ধু ম্যুরাল”টি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (১১ই জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত ম্যুরালটি হিন্দুস্তান বুলডোজার দিয়ে গুড়িয়ে উল্লাস করেন সাধারণ মানুষ। এসময় তারা ‘বাংলাদেশের জমি মুজিবের স্থান নেই’ এই স্লোগানে স্লোগান মুখরিত করে তোলেন।ম্যুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে দেখা গেছে।

ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল। পলাতক স্বৈরাচার সরকার শেখ হাসিনার পিতার নামে কোন কিছু এই বাংলার মানুষ মেনে নেবে না।

স্বৈরাচারী হাসিনা ও তার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। তারা বলেন, মুজিবের নামে এই রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র। আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরতন্ত্রে।

যে শাসন গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায়, হাজারো মানুষ নিখোঁজ, গুম আর মিথ্যা মামলায় দেশকে ভয়ের কারাগারে পরিণত করে,সে শাসনের প্রতীক ভাঙা সকলের নৈতিক কর্তব্য।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version