রবিবার, অক্টোবর ১৮

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

হৃদয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তাঁর মা জানান, হৃদয় তাঁর একটি মাত্র সন্তান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল। আত্মহত্যার ঘটনা হলে লাশটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকার কথা।

এভাবে গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে মাটিতে লাশ পড়ে থাকা দেখে অনেকেই ধারণা করছেন—হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ শ্রীমঙ্গল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু সন্দেহজনক দিক পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version