সোমবার, সেপ্টেম্বর ২১

নিজস্ব প্রতিবেদক: গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাপাসাটিয়া বাজারে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়, মানবাধিকার প্রতিষ্ঠা ও  বাস্তবায়ন সংস্থা দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও  বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম। 

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংস্থার যুগ্ন-মহাসচিব আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র যুগ্ন-মহাসচিব কাজী জবিন আহম্মেদ, সহকারী পরিচালক নুরুন নাহার মিশু, অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় পরিচালক মিলাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। আমরা আশা করি, মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এই মহৎ কার্যক্রমটি। আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version