নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোগ বাজার সংলগ্ন জালালপুর হাওর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্থানীয়রা হাওরে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কেন্দুয়া থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে ভিতরে থাকা একটি পুরুষের লাশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা (বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে মরদেহ হাওরে ফেলে দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যারা সম্প্রতি কোনো স্বজনকে হারিয়েছেন বা নিখোঁজ ব্যক্তির খোঁজ করছেন, তারা অতিসত্বর কেন্দুয়া থানায় যোগাযোগ করার অনুরোধ করছেন। তদন্তের স্বার্থে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version