নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে নেত্রকোনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে শহরের অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কার্যক্রম চালান।

ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। গরমে অসুস্থ হয়ে পড়া কেউ যাতে কষ্ট না পান, সেজন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামসুল হোদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, দফতর সম্পাদক প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, শহরের প্রতিটি কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম। এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে কলম ও স্কেল দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।

তিনি আরও বলেন, শুধু জেলা শহরে নয়, জেলার প্রতিটি উপজেলা কেন্দ্রেও ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version