ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাকিব সিকদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল খন্দকারের বিরুদ্ধে।

গত শনিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সাংবাদিক নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন, আমার ছোট ভাই রাজিব সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া মৌজার ৬৭৬ খতিয়ানে ২২২৭ নং দাগে ৪.৫ শতাংশ জমি ক্রয়ের পর ভোগদখল করে আসছিলো। গত ৫/৬ দিন পূর্বে আমাদের উক্ত জমিতে কাজ করতে গেলে বিবাদীরা আমাদেরকে কাজ করতে বাধা দেয় এবং উক্ত জমিতে থাকা বাউন্ডারী ওয়াল ভাংচুর করে পরবর্তীতে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা/সমাধান কথা বলা হয়। তারই ধারাবাহিকতায় গত ২১ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে দা, লাঠি, লোহার রড, কুড়াল, নিয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করিয়া দোকান ঘর উত্তোলন করিতে থাকে। ওরে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়া কাজ করতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী লোহার রড দিয়া পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল খন্দকারের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version