Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বেঁজগাঁওয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বাদ জুমা আটিগাঁও যাত্রিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুছ হাওলাদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শামীম হাবিব।

এছাড়াও বক্তব্য রাখেন, বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির নেতা মাইনুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন সদস্য সচিব আবু তাহের মৃধা, বিএনপি নেতা সাওখাত হোসেন রিংকু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (ভারপাপ্ত) ফরহাদ হোসেন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দলকে দলের জায়গায় রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নেতাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, আমরা তাকেই মেনে নিবো । তেলবাজির রাজনীতি এ ব্যানারে ছিল না, এটাই আমাদের একতার নিদর্শন।

স্থানীয় নেতারা আরও বলেন, বিগত এক যুগ ধরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে পারিনি। আজকের এ আয়োজন আমাদের ঐক্য ও প্রত্যয়কে দৃঢ় করেছে।

অনুষ্ঠানে লৌহজং উপজেলা এবং বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

Exit mobile version