জেলা প্রতিনিধি, নড়াইল:

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেও লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ তাদের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলার স্বাস্থ্য খাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 

লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের কাশিপুর, মল্লিকপুর, দিঘলিয়া, নলদী, নোয়গ্রামসহ অধিকাংশ ইউনিয়নের সেবা কেন্দ্র গুলো চালু ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটির সময়েও এসব কেন্দ্রে প্রায় ২৬ জন কে anc & pnc সেবা প্রদান। এছাড়া ৪২ জন সাধারণ রোগী ১৩ জন শিশুকে সেবা দেন।


সেবা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা ছুটি উপেক্ষা করে দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে। পরিবার পরিকল্পনা  বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের  কর্মকর্তারা এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয় করেছেন। স্থানীয় জনসাধারণ এবং সেবা গ্রহণকারীরা বলেন, ‘ঈদের ছুটির সময়েও এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চালু থাকায় আমরা উপকৃত হয়েছি।’

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করনের অঙ্গীকার নিরলসভাবে বাস্তবায়নে কাজ করে চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version