জেলা প্রতিনিধি, নড়াইল:

রাষ্ট্রীয় হেফাজতে বিএনপি নেতা ও শ্রমিক সংগঠক বি.এম. বাকির হোসেনের মৃত্যুকে ‘রহস্যজনক’ দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫ টার দিকে নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মরহুমের ছোট ভাই অধ্যাপক (অব:) বি.এম. নাগিব হোসেন বলেন, ‘২০১০ সালের জানুয়ারিতে আমার ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। এরপর রাষ্ট্রীয় হেফাজতে তাকে হত্যা করা হয়। এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না—এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই ছিলেন বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন (বি-১৯৬৩) এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বি-৬৬৪) সিবিএ’র সভাপতি। এছাড়া তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমন একজন নেতার মৃত্যুর বিচার না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

অধ্যাপক নাগিব হোসেন বলেন, ‘আমরা প্রতিশোধ চাই না, ন্যায়বিচার চাই। যারা এই ঘটনার পেছনে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বি.এম. বাকির হোসেন স্মৃতি সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু, পরিবারের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version