নিজস্ব প্রতিবেদক: ‘‘আমাদের ঐতিহ্য আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) এই সম্মেলনের আয়োজন করে।

এ সময় সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতি লাল হাজং।

পরবর্তীতে আলোচনা সভায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ন-সম্পাদক প্রিজম হাজং এর সঞ্চালনায়, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই প্রমুখ।

আলোচনা শেষে সংগীত শিল্পী অনিমেষ হাজং, দীপক হাজং, নয়ন হাজং, অমিতাভ হাজংসহ বিভিন্ন হাজং সংগঠনের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পরে এক কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হবে বলে জানান আয়োজক কমিটির আহবায়ক অন্তর হাজং।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version