রবিবার, সেপ্টেম্বর ২৭

নিজস্ব প্রতিবেদক: বিদেশী ১১৪ বোতল মদসহ মো. রাজু আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি ঢাকা মেট্রোপলিট্রনের ডেমরা থানাধীন পূর্ব হাজীনগর টেংরা এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর গ্রামে থাকেন।

এ কাজে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়। তাছাড়া জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক আট লক্ষ টাকা।

বুধবার (৭ মে) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক।

এরআগে মাদক ব্যবসায়ী মো. রাজু আহমেদকে ময়মনসিংহের ভালুকা থানাধীন পৌরশহরস্থ ফুটওভার ব্রীজ সংলগ্ন গফরগাঁও রোডে মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেক পোস্ট পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকতৃ আসামিকে মামলা দায়ের পূর্বক আলামতসহ ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version