দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেআ জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।

মৃত গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গোলাপকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বজ্রপাতে গোলাপ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান,লাশ দাপন কাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version