মোহাম্মদ মোহসীন, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে একটি  ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে  মালিককে দুই লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার  (২৮ এপ্রিল ) দুপুরে উপজেলার  সুবিদপুর ইউনিয়নের শুকতারা ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। 

এ বিষয়ে ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।একইসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক পৌরসভার গৌরপাশা এলাকার আদেল মাঝির ছেলে  লিটন মাঝি কে গাঁজা বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version